????!!১২ বছর প্রবাসে হা-ড়ভা-ঙ্গা টা'কা খরচ করে দেশে আছে রাস্তায় থাকতে হয় কা...See more
১২ বছর প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেছেন জামাল উদ্দিন। নিজের রক্ত-ঘামে উপার্জিত অর্থ স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। ভালোবেসে প্রায় ২৫ বছর আগে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে শ্বশুরবাড়িতে গড়ে তুলেছিলেন সংসার।
কিন্তু অভিযোগ অনুযায়ী, কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরার পর এক গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান তার স্ত্রী ও সন্তানরা ????
এটি শুধু একজন মানুষের নয় মানবিকতারও পরাজয়। একজন প্রবাসী যখন বিদেশ থেকে টাকা পাঠান, তখন তিনি পরিবারের সবচেয়ে আপন মানুষ। কিন্তু অসুস্থ হয়ে, উপার্জনের ক্ষমতা হারিয়ে দেশে ফিরলে যদি তার পরিণতি এমন হয়, তবে সেটি আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।
প্রবাসী ভাইদের প্রতি একটি অনুরোধ—
১. নিজের উপার্জনের একটি অংশ সবসময় নিজের নামে সঞ্চয় রাখুন।
২. আবেগের বশে নিজের সব সম্পত্তি বা অর্থ অন্যের নামে লিখে দেবেন না।
৩. ভবিষ্যতের কথা ভেবে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।
বিশ্বাস অবশ্যই করবেন, কিন্তু নিজের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিন। কারণ জীবন কখন, কীভাবে বদলে যায় তা কেউ জানে না।
Follow: Rahat Ahmed Tulon
এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!